Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বিয়ের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১৫:১০

আনাস।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার বাহেরমাদি এলাকায় আনাসের বিয়ে হয়। বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। বিয়ে উপলক্ষ্যে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন চলছিল। একপর্যায়ে প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়।

এ সময় ফ্যানটির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন আনাস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর