Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাগুরায় আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ২১:২৪ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২১:২৭

মীর শহিদুল ইসলাম বাবু

মাগুরা: মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মীর শহিদুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ শনিবার) সকালে শহরের মীরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২২ সালের ২৭ আগস্ট মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার তাহাজ্জেদ শরীফের ছেলে মিলন শরীফ নামে একজন সংবাদ কর্মীর উপর হামলা এবং মটর সাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় অভিযুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাগুরা সদর থানায় দায়েরকৃত মামলাটিতে মীর শহীদুল ইসলাম বাবু এজাহার নামীয় ১২ নম্বর আসামি। এ মামলায় সুনির্দিষ্ট ২৬ জনসহ অজ্ঞাত একশ থেকে দেড়শ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো