Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন স্থগিত

রাবি করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ২২:৪২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১০:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ‘পরবর্তী নির্দেশ না দেওয়া’ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত বিজ্ঞপ্তির ১(ক)- এ উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতার হোসেন মজুমদার রূপালী বলেন, ‘এ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে, ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুতই প্রাথমিক আবেদনের নতুন সময়সীমা নির্ধারণ করে জানানো হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো