Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাপমাত্রা বেড়ে বৃষ্টির সম্ভাবনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১০:১৮

সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা, উষ্ণতা পেতে আগুন পোহাচ্ছে মানুষ। ছবি: সারাবাংলা

ঢাকা: কয়েক দিনের তীব্র শীত কিছুটা প্রশমিত হতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে সোমবার (৬ জানুয়ারি) দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সোমবার (৬ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হতে পারে। এদিনও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাব দেশের কয়েকটি জেলার ওপরে পড়বে। যে কারনে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/ জেআর/এনজে
বিজ্ঞাপন

আরো