Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
৫ জানুয়ারি ২০২৫ ১২:১৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫

সৌদি আরবে ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে।

শনিবার (৪ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে,আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং ৩ হাজার ৩৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

বিজ্ঞাপন

এদিকে, ১২৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয় ২৭ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একইসঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ