Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১৫:৫৬ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ ২০:৪৬

রাণীঘাট পুকুর।

টাঙ্গাইল: টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাসিবুর রহমান (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬-২০ জন যুবক ফুটবল খেলা শেষ করে রাণীঘাট পুকুরে গোসল করতে নামে। এ সময় হাসিবুর রহমান পানিতে ডুবে যায়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলেছি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আমরা শোকাহত। সবাইকে পুকুরে গোসলের সময় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে।’

সন্তোষ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্য রাহেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর