Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেসরকারি ৫ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৩

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা : পাঁচটি বেসরকারি ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্সের পরামর্শে তাদের ছুটিতে পাঠানো হয়েছে। এসব ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর বিষয়টি নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদেও অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য এর আগে গতকাল শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ ছাড়ে তার দায়িত্বে অবহেলা পেয়েছে কর্তৃপক্ষ। রোববার ( ৫ জানুয়ারি) থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষার সুবিধার্থে আলোচ্য পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ছুটিতে পাঠানো হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে পাঁচ ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/আরএস