Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার বাসায় বিএনপির শীর্ষ নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ২১:৩৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ০০:০৩

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যরা। ছবি: সারাবাংলা।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রোববার (৫ জানুয়ারি) রাত ৮টার আর পর একে একে তারা বাসায় প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু খালেদা জিয়ার বাসায় গেছেন।

রাত সোয়া ৯টার দিকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন খালেদা জিয়া। প্রত্যেকের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।

বিজ্ঞাপন

৫ আগস্ট পটপরিবর্তনের পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর বিভিন্ন সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেও স্থায়ী কমিটির সব সদস্য এক সঙ্গে তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি।

ধারণা করা হচ্ছে, শারীরিক অবস্থা মোটামুটি ঠিক থাকলে দুয়েক সপ্তাহের মধ্যে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন খালেদা জিয়া। তাই যাওয়ার আগে দলের সিনিয়র নেতাদের সৌজন্য সাক্ষাৎ দিচ্ছেন তিনি। সাক্ষাতের সময় দেশের সার্বিক অবস্থা ও রাজনীনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

সারাবাংলা/এজেড/এসআর