Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবহাওয়া যেমন যাবে আগামী ৩ দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩৯

রোদ থাকলেও কমেছে তাপমাত্রা। ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমছে, কিন্তু পরিবর্তন নেই দিনের তাপমাত্রায়। আগামী দু’দিন তাপমাত্রা এমনই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, সপ্তাহের শেষের দিকে গিয়ে তাপমাত্রা আরও কমতে পারে। কিন্তু মঙ্গলবার (১৪ জানুয়ারি) ও আগামী দু’দিন সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

এদিকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বুধবারের (১৫ জানুয়ারি) পূর্বাভাস বলছে, এদিনও শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন কমবে রাতের তাপমাত্রা, পরিবর্তন নেই দিনের তাপমাত্রায়।

বিজ্ঞাপন

তিন দিনের পূর্বাভাসে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এই তিন দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তিন দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানান, সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা আরও কমবে। এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

সারাবাংলা/জেআর/এনজে