Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালশীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১০:৫০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরের কালশী ফ্লাইওভারের নিচে ট্রাকচাপায় সিয়াম (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের বন্ধু মো. সিরাজুল জানান, সিয়াম রুপনগর ইষ্টার্ন হাউজিং এলাকায় থাকতেন। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাতে আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিনি। মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে আসলে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পরে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে দ্রুত সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মিরপুর থেকে দুজনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো