Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে আইস সহ পুলিশ সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ১৪:২৪

চকবাজার থানা, চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথসহ (আইস) এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরীর চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে র‍্যাবের একটি টিম তাকে গ্রেফতার করে।

এসময় ওই পুলিশ সদস্যের কাছ থেকে ১৬০ গ্রাম ক্রিস্টাল উদ্ধার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন র‍্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফফর।

জানা গেছে, গ্রেফতার পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন। তিনি নগর পুলিশের জনসংযোগ শাখায় উপ সহকারী পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।

এ ঘটনায় চকবাজার থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরডি/এনজে