Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে বাসচাপায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২১:৩১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১০:১২

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর রামপুরায় বাসচাপায় সাজিদ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ৭টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ হোসেন মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী ছিলেন।

গ্যারেজ মালিক মজিবর গাজী জানান, কর্মচারী সাজিদ সন্ধ্যায় ডিআইটি রোড ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এসআর