Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১১:৪১

উইং কমান্ডার সাইফ

ঢাকা: বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়।

এদিন মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানাবে প্রসিকিউশন। এর আগে, গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের ভাষ্য, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় তদন্তে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। তিনি সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিচার ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর