Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইএমএস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন ড. সবুর খান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২২:০১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২৩:২৭

ড. সবুর খান। ছবি: সারাবাংলা।

ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। গেল ২৭ জানুয়ারি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং বিশ্বব্যাপী নেতৃত্বে ড. মো. সবুর খানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান সূচক এ ডিগ্রি প্রদান করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) ড্যাফোডিল ইউনিভার্সিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শেঙ্গেলিয়া এবং ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক ড. বলভীর এস তোমারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমন্ডলে উচ্চ শিক্ষার রূপান্তর করার ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিয়ায় উদ্ভাবনে ভূমিকার জন্য ড. মো. সবুর খান এ স্বীকৃতি অর্জন করেন। এ ডিগ্রি ড. সবুর খানের প্রশংসার ও অর্জনের তালিকাকে আরও সম্প্রসারিত করার পাশপাশি শিক্ষা ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতা হিসেবে তার খ্যাতি আরও মজবুত করবে।

ড. মো. সবুর খান ২০২৩-২০২৪ এর জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলির সমিতির (অটঅচ) সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হল- অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) এর চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)-এর ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপি-এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান।

সারাবাংলা/ইএইচটি/এসআর