পটুয়াখালী: নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মহিপুর বিএফডিসি মার্কেটে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত জেলেদের সঙ্গে মতিবিনময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দিনশেষে অভিযোগের তীর রাজনৈতিক দলের দিকেই আসে। ট্রলিং এই এলাকার মতো আমাদের এলাকায়ও একই সমস্যা। ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি। সামনে বেশ কিছু নির্বাচন রয়েছে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ভোট কিন্তু এরাই। হাত পাততে হবে। সুতরাং হাত বাড়ানোর মতো অবস্থা যেন আমাদের থাকে এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে। আশা করি মানুষের অনুভূতি গুলো নিয়ে আমরা কাজ করবো। জেলেদের সুবিধার্থে খাপড়াভাঙ্গা নদীতে ড্রেজিং এবং একটি লাইট হাউজ নির্মানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ সময় নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও পায়রা বন্দরের সদস্য কমডোর তারেক সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি খাপড়াভাঙ্গা নদী এবং জেলেদের বিভিন্ন ট্রলার পরিদর্শন করেন।