Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাঁধন জবি ইউনিটের নেতৃত্বে মাবুদা-নিশাদ

জবি করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ০৮:৪৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১২:৪৮

সভাপতি উম্মে মাবুদা এবং সাধারণ সম্পাদক তাসলিমুল হাসান নিশাদ।

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’র কার্যকরী কমিটি-২০২৫ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের উম্মে মাবুদা এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের একই শিক্ষাবর্ষের তাসলিমুল হাসান নিশাদ নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বাঁধনের পঞ্চদশ ডোনার সংবর্ধনা ও নবীন বরণ শেষে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বিজ্ঞাপন

উপাচার্য রেজাউল করিম বলেন, বাঁধন মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কাজে যুক্ত হতে পারে। দেশের স্বার্থে এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় বাঁধনের প্রধাণ শিক্ষক উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল মান্নান।

কমিটির জোনাল প্রতিনিধি মোছা. রিমা, সহসভাপতি বাঁধন মাহমুদ ও মো. আ. হামিদ, সহসাধারণ সম্পাদক শিহাব আলী, সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ানুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক ফারহান ইসরাক, কোষাধ্যক্ষ জান্নাতুল মাওয়া লিসা, দফতর সম্পাদক আশফাকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের রিয়াদ, তথ্য ও শিক্ষা সম্পাদক আজিজুল হক ওজিল, নির্বাহী সদস্য খালিদ হাসান, হৃদয় বিশ্বাস, মিজানুল ইসলাম সায়েম, মো. সাফায়েত এবং আসিফ রহমান।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি এনামুল হক বিজয়ের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ঢাকা জোনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।

সারাবাংলা/ইআ