Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ ইইউ বিশেষজ্ঞ টিমের

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৩:২৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:১২

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরাতে পরামর্শ দিয়েছেন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কমিশন সভার আগে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সিনিয়র সচিব ও মাইকেল লিডোর।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ইইউয়ের সদস্যরা দু’সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সবক্ষেত্রে।’

বিজ্ঞাপন

এ সময় আখতার আহমেদ বলেন, ‘প্রবাসী ভোটার যারা আছে তাদের ভোটের ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি। এটি জটিল প্রক্রিয়া হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানান সচিব ‘

এ সময় ইইউয়ের গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডোর বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমরা কথা বলছি।’ বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় বলেও জানান ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডোর।

আগামী সপ্তাহে ইইউ সফররত প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।

সারাবাংলা/এনএল/এমপি