Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের, বাসে আগুন দিল উত্তেজিত জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭

বাসের ধাক্কায় স্কুলছাত্রের নিহতের ঘটনায় উত্তেজিত জনতা আগুন দেয় বাসে। ছবি: সারাবাংলা।

বান্দরবান: বান্দরবানে রুমায় বাসের ধাক্কায় মথি ত্রিপুরা (৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ  ঘটনা ঘটে।

নিহত মথি ত্রিপুরা সদর ইউনিয়নের আনন্দপাড়ার রুদ্রিয়া ত্রিপুরা ছেলে। সে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলের সামনে মথি ত্রিপুরাকে বাসে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. পাপিয়া দাশ বলেন, বাস দুর্ঘটনায় এক স্কুলছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, বাসের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো