Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসবে

স্পেশাল করেসপন্ডেন্ট 
২৫ আগস্ট ২০২৬ ১৪:৪৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সরকারি অফিসগুলোর ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট)  মন্ত্রণালয়ে পৃথক দুটি সভায় তিনি বলেন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসেও ধাপে ধাপে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হবে। এতে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে।

প্রতিমন্ত্রী জানান, নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ কার্যক্রমে ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নেওয়ার উদ্যোগও রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারি ব্যয় সাশ্রয় ও পরিবেশবান্ধব উন্নয়নে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর