Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪২

ইসলামী ব্যাংকের বোর্ড সভা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন।

সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম