Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাছ থেকে কলা কাটায় ভাতিজার লাঠিপেটা, নিহত চাচা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০

কলাপাড়া থানা, পটুয়াখালী

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় কলা গাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদার (৬৫) নিহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে, বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকাল ১০টার দিকে রাজা মিয়া বিরোধপূর্ণ জমির একটি কলা গাছ থেকে বেশকিছু কলা কেটে নিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে রাজা মিয়ার বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মোটা লাঠি দিয়ে আঘাত করেন। এতে বেলায়েতের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে প্রেরণ করেন।

এ সময় তার অবস্থার আরও অবনতি হলে বরিশালের শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে তার মুত্যু হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অভিযুক্ত রাজাকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ