Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একটাই ব্যাংক হিসাব নাহিদ ইসলামের, আছে ১০ হাজার ৬৯৮ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪১

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে নিজেই জানিয়েছেন। তিনি জানিয়েছেন তার কেবল একটাই ব্যাংক হিসাব রয়েছে যেখানে মাত্র ১০ হাজার ৬৯৮ টাকা জমা আছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব তথ্য প্রকাশ করেন।

নাহিদ লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২০২৪ সালের ২১ আগস্ট থেকে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।

বিজ্ঞাপন

তিনি লেখেন, তার ব্যাংক হিসাবে ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা জমা হয়েছে। এরমধ্যে ৯ লাখ ৯৬ হাজার ১৮৮ টাকা উত্তোলন হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া আমার আর কোনো অ্যাকাউন্ট নেই।

নাহিদ ইসলাম তার একটি পোস্টে তার ব্যাংক হিসাবের এসব তথ্য প্রকাশ করেন।

পোষ্টে তিনি আরও লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি-ফ্ল্যাট নেই বা আমার ও আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।

তিনি আরও লেখেন, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ৩৬ হাজার ২৮ টাকা আছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।

নাহিদ লেখেন, এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে। প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দফতরে উক্ত তথ্য যাচাইযোগ্য।

সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

খুলনায় কাটা পা উদ্ধার
২৬ আগস্ট ২০২৬ ১৮:২৩

আরো