Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিপ্রবির নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২

গ্রেফতার ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শীল।

রাঙ্গামাটি: অপারেশন ডেভিল হান্টে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংগঠক বিশ্বজিৎ শীলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগ নেতাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শাহেদ পারভেজ।

ওসি শাহেদ পারভেজ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে জেলা শহরের আসামবস্তি বাজার থেকে বিশ্বজিৎ শীলকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বিশ্বজিৎ শীল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৯-২০ সেশনের স্নাতকের (সম্মান) ছাত্র। রাঙ্গামাটি জেলায় তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার অনুসারী হিসেবে পরিচিত। এর আগে প্রকাশ চাকমাও গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

বিজ্ঞাপন

গত ১২ ফেব্রুয়ারি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের আরেক সংগঠক ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

খুলনায় কাটা পা উদ্ধার
২৬ আগস্ট ২০২৬ ১৮:২৩

আরো