Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৩ ঘণ্টা পর সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০

১৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল সুনামগঞ্জ-দিরাই সড়কে

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-দিরাই সড়কের সদর উপজেলার কাঠরই বেইলি সেতুর পাটাতন ভেঙে যাওয়ার ১৩ ঘণ্টা পর মেরামত সম্পূর্ণ হওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলায় যাওয়ার পথ সচল হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সড়ক স্বাভাবিক হওয়ার তথ্যটি নিশ্চিত করেন সুনামগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ড.মোহাম্মদ আহাদ উল্লাহ।

সড়ক জনপদের তথ্য মতে, সুনামগঞ্জ-দিরাই সড়কের সদর উপজেলার কাঠরই বেইলি সেতুর পাঠাতন ভেঙে একটি মালবাহী ট্রাক আটকে যায়। ফলে সুনামগঞ্জ ও সিলেটের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে দিরাই উপজেলার। এতে দুর্ভোগে পড়েন গন্তব্যে যাওয়া যাত্রীরা। পরে সড়ক জনপদ বিভাগ সেতুটি দ্রুত মেরামত করে সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ড.মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘দীর্ঘ ১৩ ঘণ্টা পর বেইলি সেতুর ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

সারাবাংলা/এইচআই