Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ২০:০৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ২০:০৬

আটক হওয়া যুবক।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১ হাজার ১২৫ বোতল কথিত এস্কাফ সিরাপসহ মো. সামি (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

বুধবার (২৬ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটে সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর মহল্লায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘরের সামনে এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সামিকে আটক করা হয়। পরে তার দেখানো ও শনাক্ত মতে ১ হাজার ১২৫ বোতল কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য কথিত এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া মাদক পরিবহণে ব্যবহৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭-৮৯২৫) জব্দ করেছে পুলিশ।

আটককৃত সামি সোনারগাঁও থানার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক-সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তারা জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর