Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মার্চ ২০২৫ ১৩:৫২ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৬:১১

হাসপাতালে নিহত শ্রমিকের মরদেহ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদরে একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে মো. এমরান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) ভোরের দিকে সদর উপজেলার কোদালধোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এমরান লক্ষ্মীপুর পুরের কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে। তিনি ক্রাউন সিমেন্টের কংক্রিট রেডিমিক্স কোম্পানীতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মিন্টু মিয়ার ছয় তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় কোমড়ে রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবরাহের কাজ করছিলেন শ্রমিক এমরান। আকস্মিক রশি ছিঁড়ে নিচে পড়ে যায় সে। তাকে উদ্ধার করে তাৎক্ষনিক মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হবে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ