Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ২৩:২২

গ্রেফতার রাজ্যেশ্বর দাস

সাতক্ষীরা: সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজ্যেশ্বর দাস সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, ‘রাজ্যেশ্বর দাসের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে মঙ্গলবার রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।‘

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর