Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে ১০০ গ্রাম হেরোইনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ২৩:০১

নাটোরে ১০০ গ্রাম হেরোইনসহ আটক ২

নাটোর: জেলায় র‍্যাবের অভিযানে পায়ুপথে কনডমের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তিদের দেহে বিশেষ কায়দায় লুকানো মাদকের সন্ধান পাওয়া যায়। পরে তাদের পায়ুপথে কনডমের ভেতর লুকানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের চালানটি কুষ্টিয়া থেকে জয়পুরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক ব্যক্তিদের মধ্যে মিন্টু (৪৫) জয়পুরহাটের পাঁচবিবি থানার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। র‍্যাবের তথ্যমতে, তিনি মাদকের ক্রেতা। অপরজন শাকিবুর (৩৮), রাজশাহীর গোদাগাড়ী থানার মৈশালবাড়ি গ্রামের আখতারের ছেলে। তিনি মাদকের বিক্রেতা হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছেন।

এ সময় তাদের আরও তিন সহযোগীকেও আটক করা হয়। আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর