Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৮:৫৪

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে মৌখিক নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজারে স্থানীয় এক সাংবাদিককে চকরিয়া থানার ওসি তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগে তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মৌখিক এই নির্দেশ দেন।

মতবিনিময় সভায় এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী সাংবাদিক মনসুর আলম। এরপর উপদেষ্টা চট্টগ্রামের ডিআইজিকে ফোন করেন এবং ওসি মনজুর কাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সশস্ত্র বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ, কারা অধিদফতর, আনসার, ইমিগ্রেশন ও পাসপোর্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ