Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ধর্ষণের দায় রাষ্ট্রকে নিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ২০:০৫ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ২০:৫৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ধর্ষণ সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। আর শিশু ধর্ষণের মতো ভয়ংকর অপরাধ আর কিছু হতে পারে না। বর্তমানে প্রতিনিয়তই ধর্ষণ ও শিশু ধর্ষণের ঘটনা ঘটছে।

তিনি বলেন, ‘‘এসব ঘটনায় আলোড়ন তৈরি হয়, বিক্ষোভ হয়। কিন্তু বিচার হয় না। বিচার হলেও তা এতো পরে হয় যে, মানুষ ভুলে যায়। এই দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার কারণেই এই ধরনের নির্মম ধর্ষণের পুনরাবৃত্তি হচ্ছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে।’’

রোববার (০৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইউনুস আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘যে অপরাধ যত নৃশংস তার শাস্তি তত দ্রুত ও দৃষ্টান্তমূলক হওয়া উচিত। শিশু ধর্ষকের শাস্তি দ্রুত ও প্রকাশ্যে হলে এই ধরণের অপরাধ বন্ধ হয়ে যেত। আইনের দীর্ঘসূত্রিতার কারণে মাগুরায় আরও একটা শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হল।’’

বিজ্ঞাপন

ইউনুস আহমেদ বলেন, ‘‘অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে ধর্ষকের বিচারে আইন সংশোধন করতে হবে; যাতে করে ঘটনার সাত দিনের মধ্যে ধর্ষককে প্রকাশ্যে কঠোরতম শাস্তির আওতায় আনা যায়। এ ধরণের আইন তৈরির ব্যর্থতার সুযোগে আবার কোনো ধর্ষণের ঘটনা ঘটলে রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।’’

সারাবাংলা/এজেড/এসআর