Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ২২:২৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ২২:৩০

ঘাতক ট্রাক ও নিহতদের মরদেহ।

টাঙ্গাইল: জেলার সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আখি (২২) ও তার কোলে থাকা ১ বছর বয়সী কন্যা শিশু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ইসরাত জাহান আখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী। একই সঙ্গে নিহত হয় তাদের এক বছরের কন্যা সন্তান।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ইসরাত জাহান আখি বিকেলে বাসাইলের আদাবাড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিতে করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হয়। সিএনজিটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। ট্রাক টি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর