Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ মার্চ ২০২৫ ১১:০২ | আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৪:৫২

প্রতীকী ছবি

নাটোর: নাটোরে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের নারায়ন কান্দি এলাকার ভেদরার বিল থেকে অজ্ঞাত ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকার একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মরদহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে শহরতলীর ভেদরার বিল নারায়ন কান্দি এলাকার ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের মাথার পেছনে বড় আঘাতের চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নাটোর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদের শারমিন নেলি জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের পরে এবং মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষেই বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ