Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে প্রধানমন্ত্রীর পাশে মির্জা ফখরুলের আসনে স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ০০:০৪

সংসদে প্রধানমন্ত্রীর পাশে মির্জা ফখরুলের আসনে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদে নতুন আসন বণ্টন প্রক্রিয়ায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটি পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হলে নতুন এই আসন বিন্যাস পরিলক্ষিত হয়।

এর আগে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করায় সংসদ নেতা প্রধানমন্ত্রীর পাশের আসনটি শূন্য হয়েছিল। ফলে নির্ধারিত নতুন আসন বিন্যাস অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেই আসনে উপবেশন করেন।

অধিবেশন চলাকালে সরকারি দলের সংসদ সদস্যদের জন্য নির্ধারিত আসন বিন্যাসের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। সংসদীয় রীতি ও নিয়ম অনুসরণে সরকারি দলের প্রথম সারির আসনগুলো বণ্টন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পাশাপাশি প্রথম সারির মোট নয়টি আসনে পর্যায়ক্রমে অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা স্থান লাভ করেন।

বিজ্ঞাপন

প্রথম সারিতে অবস্থান নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশুবিষয়কমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান এবং সেলিমা রহমান।

এ ছাড়া প্রথম সারির অন্যান্য বিশিষ্ট আসনের মধ্যে স্থান পেয়েছেন সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর