Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৬:০৫ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৭:২৭

প্রতীকী ছবি: সারাবাংলা

নওগাঁ: জেলায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বাইপাস এলাকার নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০)।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আফাজ উদ্দিন তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেল যোগে বগুড়ায় তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে খলিসাকুড়ি মোড় এলাকায় মজুমদার অটো রাইস মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর।

বিজ্ঞাপন

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিবারের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

সারাবাংলা/এইচআই