Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২০:২৩ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ২২:০৫

মৃতদেহ। প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে পলিথিনে মোড়ানো একটি ওষুধের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ পশ্চিমে রিয়াজুল জান্নাহ মাদরাসা সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয়রা পুলিশকে ফোন করে জানায় রিয়াজুল জান্নাহ মাদরাসা সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশে একটি ওষুধের কার্টনে এক নবজাতকের মরদেহ রয়েছে। পুলিশ সদস্যরা গিয়ে পলিথিন মোড়ানো অবস্থান একটি মেয়ে শিশুর মরদেহ দেখতে পান। পরে উদ্ধার করে পুলিশ বেগমগঞ্জ থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। বুধবার (১২ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

সারাবাংলা/এইচআই