Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সড়ক দুর্ঘটনায় সীমান্তে টহলরত বিজিবি সদস্য নিহত

লোকাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ২২:২৭ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:৩৮

বিজিবি সদস্যের মরদেহ

বেনাপোল: বেনাপোল পুটখালী সীমান্তে রাতে টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সিপাহী মোজাম্মেল নিহত হন এবং তার সঙ্গে থাকা আরেক বিজিবি হাবিলদার দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টায় খুলনার অধীনস্থ ২১ বিজিবি বেনাপোল পুটখালী সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ‘সীমান্ত টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিপাহী মোজাম্মেল ঘটনাস্থলে নিহত হন ও আরেক বিজিবি হাবিলদার গুরুতর আহত হন হাবিলদারকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।’

সারাবাংলা/এইচআই