Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ১৮:৪৫

গ্রেফতার ধর্ষক শাওন মণ্ডল

খুলনা: খুলনায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাওন মণ্ডল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাওন মণ্ডল তেরখাদা উপজেলার কাকদি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের ছেলে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এক যুবতীর (২১) সঙ্গে গত ২/৩ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শাওন মণ্ডলের। সেই সুবাদে শাওন তার সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা বলতো, একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের করণে একে অপরের সাথে দেখা করতে ১২ মার্চ সকালে বাসযোগে ভোলা থেকে খুলনায় আসে বাদী। শাওন মণ্ডলের সাথে ফোনে যোগাযোগ করলে সে বাদীকে তেরখাদায় যেতে বলে। বাদী তেরখাদা বাজারে পৌঁছালে শাওন তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে তেরখাদা গ্রামস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে বাদীকে কুপ্রস্তাব দেয়। এরপর শাওন জোরপূর্বক বাদীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘ওই যুবতীর স্বজনরা ভোলা থেকে খুলনা পৌঁছালে গভীর রাতে মামলা করেন। সঙ্গে সঙ্গে ধর্ষক শাওন মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে