ভূমিধসের পর সৃষ্ট একটি হ্রদ থেকে আরও বন্যার আশঙ্কায় তিব্বতে চীনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিবিসির খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বুধবারের (২৬ আগস্ট) হিমবাহধসের ফলে নেপাল ও তিব্বতের স্থল সীমান্ত গিরিয়ং বন্দরের উজানে বাড়তে থাকা পানির ওপর কর্মকর্তারা নজর রাখছেন।
তারা এখন আশঙ্কা করছেন যে, কয়েক ঘণ্টার ভারী বৃষ্টির পর ধ্বংসস্তূপের মধ্যে সৃষ্ট হ্রদটির তীর উপচে পড়তে পারে এবং আগামী দিনগুলোতে আরও বন্যা সৃষ্টি হতে পারে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এলাকার উদ্ধারকর্মীদের আপাতত অভিযান বন্ধ রাখতে বলা হয়েছে।
সীমান্তের তিব্বত অংশে ৫৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ বলে জানা গেছে – এদের মধ্যে ২৬০ জন বিদেশি, যাদের মধ্যে তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রীরাও রয়েছেন।