Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে দুর্ঘটনায় ট্রাকচালকের সহযোগী নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ২৩:২৬ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২৩:৩৫

ট্রাকচালকের সহযোগীর মরদেহ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালকের সহযোগী নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সহযোগী টাঙ্গাইল সদর উপ‌জেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার মৃত আলী মিয়ার ছেলে আলমগীর (৩০) ।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকে চালকের সহযোগীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনার পর বালু ব‌্যবসায়ীরা ও ট্রাকচালক পালিয়ে যান।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই