Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১০:২৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৩:১১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ট্রাক ও ত্রি-হুইলারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন  আরও চার জন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মধুপুর গ্রামের আমিরুলের ছেলে আরফান (২৩) ও একই উপজেলার চেয়ারম্যান পাড়া গ্রামের দিনা রামের ছেলে জয়ন্ত রায় (২৯)।

আহতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের নাছির উদ্দিনের মেয়ে মহসিনা বেগম (৪৫), একই গ্রামের আব্বাস আলীর মেয়ে আসিয়া জান্নাত (৩) এবং পীরগঞ্জ উপজেলার জামাই বাড়ী গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী আকলিমা (২২) সহ নয় জন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ত্রি-হুইলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের লক্ষীপুর ডেবাঢাঙ্গী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো