ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশারিয়াতে ব্রিজের কাজ চলমান থাকায় (সড়কের কাজ সম্পূর্ণ করা ও রাস্তা শুকানোর জন্য) ঢাকামুখী সড়কে আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত একটি লেনে যান চলাচল করবে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে হাইওয়ে পুলিশ থেকে এ তথ্য জানানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, কাঁচপুর হাইওয়ে থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে আশাড়িয়ার চর নামক স্থানে ব্রিজের কাজ চলমান থাকায় বর্তমানে একটি লেন দিয়ে ঢাকা মুখী যানবাহন চলাচল করছে।
সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তার কাজ সম্পূর্ণ করা ও রাস্তা শুকানোর জন্য আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এভাবে এক লেনে যান চলাচল করবে। ফলে ওই স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।