Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২১:৫৩ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২৩:৪০

বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে। তাই রাজনৈতিক ঐক্য প্রয়োজন।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে। তবে দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে ও বসা যাবে- এমন পরিবেশ তৈরি করতে হবে। তা না হলে ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে।

তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নানা জায়গায় এখনো রয়ে গেছে। সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। তা না হলে রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে, তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে। যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ।

বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এফএন/আরএস
বিজ্ঞাপন

আরো