Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২৩:০৯ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ০০:০৬

ছুরিকাঘাত। প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল গণি বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের ছেলে খায়রুল ইসলাম বলেন, বিকেল ৫টার দিকে ধোপাঘাটপুর গ্রামে তাদের বাড়ির সামনের সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে বাবার সঙ্গে চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে বাবাকে ধারালো ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে।

পরে স্থানীয়রা গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো