Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয়ভাবে সব জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপন করা হবে

সারাবাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৫ ২৩:৩৯ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১০:৪৬

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে।

এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ (রোববার) দুপুর ১২টায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে আজ এ তথ্য জানানো হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো