Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৬:৪০

প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকির ঘটনায় রাকিব মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম। এর আগে বুধবার রাতে ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ভিডিও ধারণকৃত ফোনসহ দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। সে এলাকায় চিহ্নত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

সাদমান ইবনে আলম জানান, রোববার (১৬ মার্চ) রাতে রায়পুরার এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রাকিব। এসময় ভিডিও ধারণ করে তার দুই সহযোগী। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা। এ ঘটনার পরদিন (১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেফতারে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ মার্চ) রাতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং র‍্যাব-১৪ ভৈরবের দুটি টিমের যৌথ অভিযানে রাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার তার কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারনের মোবাইলসহ দুটি জব্দ করা হয়।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো