Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১৬:৪২ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ১৬:৪৫

দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

নওগাঁ: দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, বাড়তি দামে বিক্রি, ও ট্যাগ পালটিয়ে পোশাক বিক্রির অপরাধে নওগাঁ শহরের বাটার মোড় এলাকার দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ জরিমানা করেন। অভিযানের সময় সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

ওই দুইটি প্রতিষ্ঠান হলো- আসমান বিগ বাজার ও শিলামনি গার্মেন্টস।

রুবেল আহমেদ বলেন, ওই দুটি দোকানে দেশে তৈরি পোশাক ভারতীয় বলে বিক্রি করছিল ও দাম বেশি নিচ্ছিল। ভারতীয় পোশাক দাবি করা পোশাকগুলো ভারতের কোন কোম্পানি কিংবা প্রতিষ্ঠান থেকে কেনেছেন তা জানার জন্য ক্রয় ভাওচার দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। অভিযানে কারচুপির কথা স্বীকার করেন তারা। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা এবং পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো