Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ু দূষণে শীর্ষে দিল্লি, দূষণ বেড়েছে ঢাকার বাতাসে

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ০৯:১৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১০:২৬

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লির নাম। ৩২৪ স্কোর নিয়ে বায়ুদূষণে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। এদিকে গত চার দিন ধরে নয় নম্বরে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকা আজ তালিকায় নম্বর ছয় এ রয়েছে। অর্থাৎ এ শহরের বায়ু চরম অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রোববার ( ৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের- আইকিউএয়ার এ তথ্য প্রকাশ করেছে।

সেখানে বিশ্বে দূষিত শহরের তালিকায় থাকা দশ শহরের মধ্যে ভারতের দিল্লির প্রথমে। দিল্লির স্কোর ৩২৪। দ্বিতীয় অবস্থানে নেপালের কাঠমুন্ডু। সেখানকার স্কোর ২২৯। ২০৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। আর ১৮৫ স্কোর নিয়ে চতুর্থে হ্যানোয়, ১৫২ স্কোর নিয়ে সাংহাই, ১৫১ স্কোর নিয়ে ছয় নম্বরে রয়েছে ঢাকা। একই স্কোর নিয়ে উহান সিটি, ১৪৪ স্কোর নিয়ে মুম্বাই, ১৪৩ স্কোর নিয়ে থাইল্যান্ডের চাংমাই।

বিজ্ঞাপন

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো