Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আত্মসমর্পণ করে আওয়ামী লীগের ৯৩ আইনজীবীর জামিন আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৩:০৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:২৭

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুরসহ হত্যাচেষ্টার অভিযোগে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন আওয়ামী লীগের ৯৩ আইনজীবী।

রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করেন তারা। এ নিয়ে দুপুর ২টায় শুনানি হবে।

জামিন আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিম ও মোরশেদ হোসেন শাহীন।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগ ঘরানার ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল ৭ এপ্রিল। এজন্য আজ আত্মসমর্পণ করে আবারও জামিন চেয়েছেন ৯৩ আইনজীবী।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো