Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাজে যোগ দিলেন সড়ক মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১৬:১৬

ড. শেখ মইনউদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে ড. শেখ মইনউদ্দিন কাজে যোগদান করেছেন।

রোববার (৬ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ে আসেন এবং নিজ কক্ষে বসেন। এর আগে, গত ৫ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

ড. শেখ মইনউদ্দিন কর্মজীবনে ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি এন্ড অপারেশন এর প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে, তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

বিজ্ঞাপন

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ড. শেখ মইনউদ্দিন আমেরিকার লুজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বনানীস্থ সেতু ভবন থেকে তার দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো