Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৫ ১৯:৩৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- রাজু মল্লিক ওরফে বাধা রাজু (৩৩), মো. অন্তর (২৫), মিজানুর শেখ (৩৫) ও মো. মহসিন (৩৩)। এ সময় তাদের হেফাজত থেকে একটি দা, দুটি সুইচ গিয়ার ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

তিনি জানান, রোববার ভোর রাত পৌনে ৪টার দিকে কদমতলী থানা এলাকার মুরাদপুর ক্যাপ্টেন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কদমতলী থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর